সদরের শিবপুরে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী জনসভা
স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আব্দুর রউফের পক্ষে শিবপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শিবপুর ও ঘোনা ইউনিয়নবাসীর আয়োজনে এবং শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ তাজমুজ্জামান তাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পী, ইউপি সদস্য কাজী আবু সুলতান তুষারসহ নেতৃবৃন্দ।

