কালিগঞ্জ মডেল মসজিদে পবিত্র জুম্মার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মডেল মসজিদে শুক্রবার (৩০ জানুয়ারি) জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নামাজ কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে কালীগঞ্জ উপজেলা পরিষদ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, উপজেলা পরিষদ মডেল মসজিদের সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, মডেল মসজিদ কমিটির সদস্য আলহাজ্ব শেখ সিরাজুল ইসলাম, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আজিজুর রহমান,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, মডেল কেয়ারটেকার মোঃ নুর ইসলাম, সাধারণ কেয়ারটেকার আশরাফুল আলম প্রমুখ।
এ সময় আশপাশের এলাকা থেকে আগত হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে।

