পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার: পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল ইসলাম (শামীম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শাহাদাতুল ইসলাম, পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা ইয়াসমিন, পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামিমুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কারবিতরণ করেন অতিথি বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরাইয়া পারভীন, ইসরাইল আলম, কানিজ ফাতিমা, আফতাবুজ্জামান, রেহেনা পারভীন, হেমনাথ সরকার, প্রিয়াংকা মন্ডল, ফ্লোরা আক্তার, দেবী সাধু, তানিয়া সেতু, মৃত্যুঞ্জয় হালদার, সোহরাব হোসেন, ছন্দারানী, ওমর ফারুক, রোকেয়া খাতুনসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসরাইল আলম ও কানিজ ফাতিমা।

