অপরাধসদর

বড় বোনের বাড়িতে চুরি করলো আপন ছোট ভাই বোন, পুলিশ সুপারের হস্তক্ষেপ কাম

নাজমুল আলম মুন্না: শুধু মাত্র বাড়ি থেকে উৎখাতের জন্য আপন বড় বোনের বাড়িতে ঢুকে জানালা দরজা ভেঙে নিয়ে চলে গেল আপন ছোট ভাই বোন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এমনই অভিযোগ করছেন সাতক্ষীরা সদরের আগরদাড়ী ইউনিয়নের কাশেমপুর গ্রামের মালিপাড়া এলাকার গৃহবধূ ওহিদুজ্জমানের স্ত্রী পলি বেগম (৫০)। তিনি জানান তিনি তার বৃদ্ধ মাকে নিয়ে দীর্ঘ ৪০ টি বছর তার মায়ের বাড়িতেই এই মালিপাড়ায় বসবাস করেন। অথচ তার ছোট ভাই একজন নিয়মিত মাদকখোর ও মাতাল হয়ে প্রায়ই আমাদের উপর নির্যাতন করতে থাকে এবং সমস্ত জমিজমা বিক্রি করতে থাকে। যেমন আমার ক্রয়কৃত ইট নিয়ে যাওয়া, আমাদের বাড়ীর দেয়াল ভেঙে দওয়াসহ নানাবিধ সমস্যা করতে থাকাসহ আমাদের বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা অব্যাহত রাখে প্রতিনিয়ত। এরই ধারাবাহিকতার অংশ হিসাবে গতকাল সকালে আমি আমার মাকে নিয়ে সাতক্ষীরা শহরে গেলে এই সুযোগে আমার ছোট ভাই ও বোন দুজনে আমার বসবাসের ঘর ভেঙে সেই ঘরের জানাল দরজা নিয়ে গেছে আমি শীতের রাতে কিভাবে কোথায় থাকবো আমি জানিনা? আমি এই বিষয়টি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি যাতে করে আমি আমার এই হারানো মালামাল (জানালা দরজা) ফেরতসহ এই চোরদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *