সাতক্ষীরায় তিন লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ ৩৩ বিজিবির
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তিন লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি
শনিবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, মাদরা, কাকডাঙ্গা, বৈকারী এবং ঘোনা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১৮ বোতল ভারতীয় উইনসিরাক্স সিরাপসহ তিন লক্ষাধিক টাকার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে।
পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১/২৩-এস এর ৮ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন পদ্মশাখরা আমবাগান নামক স্থান হতে ৪৭,২০০/- টাকা মূল্যের ভারতীয় উইনসিরাক্স সিরাপ আটক করে। ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৬/৯-এস হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দাঁতভাঙ্গা মাঠ নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তেতুলতলা মাঠ নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/১০-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন নতুন গ্রাম নামক স্থান হতে ১,০৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
এছাড়াও, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন মন্দিরঘাট নামক স্থান হতে ৪৫,০০০/- টাকা মূল্যের শাড়ি আটক করে।
সর্বমোট=৩,০২,২০০/- (তিন লক্ষ দুই হাজার দুইশত টাকা) মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

