সদরসাতক্ষীরা জেলা

মাগুরা-তালতলা আলহাজ্ব আ. হান্নান বিশ্বাস মাদ্রাসায় বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: : মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স-এ বার্ষিক বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স-এর আয়োজনে ২৪ জানুয়ারি শনিবার মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত বার্ষিক বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। সকাল ৮টা থেকে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ্, নাত, ক্বেরাত, একশ মিটার দৌঁড়, বিস্কুট দৌঁড়, অংক প্রতিযোগিতা এবং শিক্ষক ও অভিভাবকদের চেয়ার সিটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে দুপুর ২ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাও. আছগর আলীর সভাপতিত্বে ও শিক্ষক মাও. ছাব্বির হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আমেরিকা প্রবাসী আলহাজ্ব মুনছুর রহমান, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাও. ইসহাক আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা আলহাজ্ব সুলাইমান আহমেদ, আলহাজ্ব আব্দুস সামাদ, মো. আবিদার রহমান, সহ সভাপতি আমানউল্লাহ, সাধারণ সম্পাদক মো. আলমগীর। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা সদস্য নুরুজ্জামান, সাবেক বিজিবি সদস্য হাফিজুর রহমান, হাফেজ ইউনুস আলী, মাগুরা-তালতলা সিএন্ডবি জামেমসজিদ পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান আলী, রুহুল বারী, নুরুজ্জামান, মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আবজাল হোসেন, আজমিরা খাতুন, শাহনাজ খাতুন, সালমা খাতুন, রুবিনা খাতুন, তাসলিমা খাতুন, শাহরিন আফরোজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *