কালিগঞ্জে কাজী আলাউদ্দিনের ধানের শীষের নির্বাচনী জনসভা
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতক্ষীরা ৩ আসনের (আশাশুনি ও কালিগঞ্জ) ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ) বিকালে কৃষ্ণনগর কৃষাণ মজদুর ইউনাইটেড ফুটবল মাঠে এ জনসভার আয়োজন করা হয়।কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্টুর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজীর আলাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, সদস্য শেখ নুরজ্জামান, কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল বাহার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোস্তফা, সাধারণ সম্পাদক জি এম আফজাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন দীর্ঘদিন ধরে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলেন আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপিকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান তারা। কাজী আলাউদ্দিন নেতৃত্বে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসন থেকে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

