সাংবাদিক সাইদুল বাশারের পিতা শিক্ষক আবদুল হান্নানের জানাযা সম্পন্ন
স্টাফ রিপোর্টার: সাংবাদিক সাইদুল বাশারের পিতা ও দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার সম্পাদক শাহ আলমের শ্বশুর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ রুকন ও সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাটকেখালি গ্রামের বাসিন্দা মাষ্টার আবদুল হান্নান (৮৫)এর জানাযা সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ জানুয়ারী) দুপুর ২ টায় স্থানীয় বাটকেখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রবীণ ্এই শিক্ষকের জানাযা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে এই শিক্ষকের জানাযায় অংশ নেন তার শুভাকাঙ্খীরা। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ঢল নামে এই শিক্ষকের জানাযায়।
জানাযায় বক্তব্য রাখেন – বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সেক্রেটারী জেনারেল ম্ওালানা আজিজুর রহমান, পিএন স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. ওবাইদুল্লাহ, জুবলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদ, মরহুমের ছেলে সাংবাদিক সাইদুল বাশারসহ আরো অনেকে। জানাযায় ইমামতি করেন মরহুমের ভাতিজা মাওলানা বাকী বিল্লাহ। জানাযা শেষে সাতক্ষীরার কামালনগর গোরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাষ্টার আবদুল হান্নান ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

