সাতক্ষীরায় ছাত্রদলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা শহর ছাত্রদলের উদ্যোগে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত একটি কক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক বাবু ও মহিউদ্দিন কোরাইশী। এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দিন, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সভাপতি হেদায়েত কবির হৃদয়, সীমান্ত কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল হাসান, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন ও যুগ্ম সম্পাদক ইভান।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাসুদ, ৫নং ওয়ার্ড ছাত্রদলের আরিফ হোসেন, ৬নং ওয়ার্ড ছাত্রদল নেতা আশরাফুল, ৭নং ওয়ার্ড ছাত্রদল নেতা নাফিজ আহমেদ, সরকারি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন রাহিব, সিটি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়াজ কামাল, নাফিস রেজা রুবাই, মোহাম্মদ সবুজসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

