কালিগঞ্জে গাঁজা সেবনের অপরাধে প্রীপা সিন্ধু ঘোষকে ৭ দিনের কারাদণ্ড
মাসুদ পারভেজ কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের অভিযোগে রাম কৃষ্ণ ঘোষের ছেলে প্রীপা সিন্ধু ঘোষ (৩৪) কে ভ্রাম্যমান আদালত ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছে।
রবিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পূর্ব নারায়ণপুর এলাকায় ইউপি সদস্য বরুণ কুমার ঘোষের বাড়ির সামনে অভিযান চালিয়ে গাঁজা সেবন করা অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে অভিযুক্তকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম খান ৭ দিনের কারাদণ্ড দেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) তাকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

