মোসলেমা আদর্শ একাডেমিতে সিরাতুন্নবী (স.) উপলক্ষে পুরস্কার বিতরণী
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় মোসলেমা আদর্শ একাডেমির উদ্যোগে সিরাতুন্নবী(স.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর শুক্রুবার সন্ধায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ মোসলেমা আদর্শ একাডেমী মাঠ চত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন প্রতিষ্ঠানটির সভাপতি মুহাদ্দিস আব্দুল খালেক। বক্তব্য রাখেন উপদেষ্টা জাহিদুল ইসলাম, খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

