বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা বিএনপির দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকালে জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতী, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ কামরুজ্জামান কামু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সাহেব আলী, জেলা ওলামা দলের সদস্য সচিব সাইফুল্লাহ আল কাফি, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট আকবর আলী, সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা জিয়া পরিষদের সভাপতি নুর মোহাম্মদ পাড়, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা শাহিনুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিলন শিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হাসান খান হাবলু, জেলা ছাত্রদলের এসকে এম আবু রায়হান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পি, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন ইসলামসহ ছাত্র দলের সদর ও পৌর বিএনপি’ সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতী দল, কৃষক দল, জাসাস,ওলামা দলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন জেলা ওলামাদের আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান।

