সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলীর মৃ’ত্যু
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করীম ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ঢাকার বেসরকারি এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল শনিবার যোহরের নামাজের পর খুলনার ট্যাঙ্ক রোডে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।পরে তাকে খুলনার টুটপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।

