রাজনীতিসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে মিডিয়া ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারের লক্ষ্যে ‘হার ভোট, হার সিট’ শীর্ষক জাতীয় ক্যাম্পেইনের আওতায় দিনব্যাপী মিডিয়া ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সাতক্ষীরা শহরের অগ্রগতি রিসোর্টে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। ইউএন ইলেকট্রোরাল এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম’ এর সহযোগিতায় এবং ‘ইউএন ওমেন’ এর কারিগরি সহায়তায় ‘জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ওয়াদা বিডি’ যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রোগ্রাম অর্গানাইজার মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। বিশেষ অতিথি ছিলেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল। ওরিয়েন্টেশনে প্রশিক্ষক ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ‘হার ভোট, হার সিট’ (ঐবৎ ঠড়ঃব, ঐবৎ ঝবধঃ) ক্যাম্পেইনের অফিসার ও ওয়াদা-এর ফোকাল পার্সন মো. আল-আমীন সরদার, এ্যাড. আব্দুর রহমান কলেজের সহকারী অধ্যাপক পাল শুভাশিস, ‘হার ভোট, হার সিট’ ক্যাম্পেইনের প্রজেক্ট কোঅর্ডিনেটর শামসুন নাহার এবং অ্যাডভোকেট শেলিনা আক্তার শেলি। এতে গণমাধ্যমকর্মী, স্থানীয় নেতা, রোল মডেল, ক্যাম্পেইন স্পোকসপারসন, যুব প্রতিনিধি, কমিউনিটি স্টেকহোল্ডার, শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে গণমাধ্যম, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *