কালিগঞ্জশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের বাঁশঝাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন: সভাপতি জুলফিকার ও সহ-সভাপতি বিল্লাল

এসএম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো:  কালিগঞ্জ উপজেলার ২৩ নম্বর বাঁশঝাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১ টায় বিদ্যালয়ের অফিস কক্ষে হাফেজ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জি এম শাহিনুর রহমানের সঞ্চালনায় আলাপ আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে অভিভাবক সদস্য জুলফিকার রহমানকে সভাপতি ও বিল্লাল হোসেনকে সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন জমি দাতা তপন কুমার মন্ডল, বিদ্যোৎসাহী পুরুষ মিজানুর রহমান, বিদ্যোৎসাহী মহিলা ঝরণা খাতুন,মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি সাইফুল হোসেন, অভিভাবক সদস্য (মহিলা) তানজিলা খাতুন ও রীতা রানী মন্ডল, ইউপি সদস্য আব্দুস সাত্তার, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ সিদ্দিক, শিক্ষক প্রতিনিধি রাশিদা খাতুন ও সদস্য সচিব জিএম শাহিনুর রহমান।

এ সময় সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, আফরোজা পারভীন, গোলাম কাদের কিবরিয়া, জগদীশচন্দ্র মন্ডল মৃণাল কান্তি মন্ডল সহ অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৮,০০,০০০০,০০০,০০৮,৯৯০০০৪,২০/১২৪ তরিখ ১৬/০৩/২০২৬ প্রজ্ঞাপনমূলে উল্লেখিত কমিটি গঠন করা হয়েছে বলে প্রধান শিক্ষক জি এম শাহিনুর রহমান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *