কালিগঞ্জ

কালিগঞ্জে ভূমি সেবা মেলা’র উদ্বোধন

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস লাইব্রেরিতে শুরু হয়েছে ‘ভূমি সেবা মেলা ২০২৬। মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ৯টায় উপজেলার রাজস্ব অফিস গনপাঠাগারে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে মেলার উদ্বোধন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার মায়নুল ইসলাম খান।মেলায় আগত সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান এবং তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।সেবাগ্রহীতারা ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা পেতে ১৬১২২ নম্বরে কল করতে পারবেন অথবা +৮৮ ০৯ ৬১২৩ ১৬১২২ নম্বরে যোগাযোগ করতে পারবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সহজ ও জনবান্ধব করতেই এই মেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সভাপতি আব্দুল ওয়াহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী সহাল জুয়েল, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

এসময় ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দ, সেবাগ্রহীতা, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *