কলারোয়াতালাপাটকেলঘাটারাজনীতিসাতক্ষীরা জেলা

তালায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময়

শাহিন বিশ্বাস, পাটকেলঘাটা: তালায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তালাস্থ নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

তিনি বলেন, সব ধরনের অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।” সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সত্য প্রকাশের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরবেন—সে যে দলেরই হোক না কেন। আমি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করি না; এ দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকা থেকে চাঁদাবাজি ও দখলবাজি নির্মূল করা হবে। জামায়াতে ইসলামী সবসময় মজলুমের পাশে থাকবে। আমাদের কোনো কর্মী অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে না।

খান নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ইদ্রিস আলী, মো. আসাদুজ্জামান, তালা প্রেসক্লাবের সভাপতি এম. এ. হাকিম, পাটকেলঘাটা প্রেসক্লাবের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক নারায়ণ চন্দ্র মজুমদার, সাংবাদিক এম. এ. ফয়সালসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *