যশোরশার্শা

ঝিকরগাছায় গরম পানি দিয়ে ঘুমন্ত স্বামীকে ঝলসে দিয়েছে স্ত্রী

শার্শা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলাধীন হাড়িয়াদেয়াড়া গ্রামের কলোনী পাড়ায় স্ত্রীর দেয়া গরম পানিতে ঝলসে গেছে স্বামীর শরীর।

শুক্রবার (৮ আগষ্ট) দুপুর আড়াই টার দিকে এই নির্দয় অমানবিক ঘটনা ঘটায়।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে হাড়িয়াদেয়াড়া গ্রামের মৃত আবুল হোসেন এর পুত্র হাসানুল কবীর (৪৭) এর স্ত্রী শামিমা খাতুন (৩৬) ঘরের মধ্যে ঘুমন্ত স্বামীর শরীরে পাতিলে থাকা গরম পানি ঢেলে দেয়। এতে হাসানুল কবীর এর শরীরের বিভিন্ন স্থানে ঝলসে যায়। তখন তার আত্মচিৎকারে পরিবারের অন্য সদস্যরা ও স্থানীয়রা ছুটে আসে এবং তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। হাসানূল কবীর যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *