অপরাধআইন আদালতআন্তর্জাতিককলারোয়াসদরসাতক্ষীরা জেলা

তলুইগাছা সীমান্ত থেকে ৬ কেজি ভারতীয় রূপার গহনা জব্দ করেছে বিজিবি

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে অভিযান চালিয়ে ৬ কেজি ১১৫ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা জব্দ করেছে বিজিবি।

সোমবার সকাল সাড়ে ৮ টায় বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে রূপার একটি চালান ভারত হতে বাংলাদেশে পাচার হয়ে আসবে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি সোমবার বেলা আড়াইটার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি)র অধিনায়ক জানান, গোপন সংবাদ প্রাপ্তির পর তলুইগাছা বিওপির নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র একটি আভিযানিকদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১ আরবি থেকে ১০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে চারাবাড়ী নামক স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। সকাল সাড়ে ৮ টায় কতিপয় ব্যক্তিকে ব্যাগ হাতে করে সীমান্তের দিক থেকে বর্ণিত স্থানের দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেয়ে চোরা কারবারীরা ব্যাগ ফেলে দ্রুত ঘন জঙ্গল দিয়ে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, পরবর্তীতে বিজিবি আভিযানিকদল চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে স্কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৬ কেজি ১১৫ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত রুপার গহনার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৯৮ হাজার ৯০৫ টাকা।

এ ব্যাপারে কলারোয়া থানায় সাধারণ ডায়েরী করে কোর্ট আদেশ গ্রহণ করতঃ উদ্ধারকৃত ভারতীয় রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *