কালিগঞ্জে রেমাল পরবর্তী যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা মোবাইল ক্যাম্প অনুষ্ঠিত
কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে রেমাল পরবর্তী প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টায় মা ও নবজাতকের স্বাস্থ্যের উন্নয়নে প্রত্যন্ত অঞ্চলে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় গর্ভবতী মা, প্রসব পরবর্তী মা ,শিশু ও কিশোরীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার প্রদান করার জন্য মোবাইল হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ বাংলাদেশ (সি আই পি আর বি সহযোগিতা এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউ এন এফ পি এ)এর আর্থিক সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই কার্যক্রমের মাধ্যমে বিনামূল্যে গর্ভবতী মহিলাদের রক্ত পরীক্ষা,প্রস্রাব পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা , ডায়াবেটিস পরীক্ষা , জরায়ু মুখে পরীক্ষা , কিশোরীদের প্রজনন স্বাস্থ্যজনিত স্বাস্থ্য প্রদান সহ সফল দম্পতিদের পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়েছে ।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ও ক্যাম্প পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আব্দুল সালাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গাজী বশির আহমেদ, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বুলবুল কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল সেলিম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, সাতক্ষীরা মেডিকেল অফিসার ডাক্তার জয়ন্ত সরকার ও ডাক্তার ইসমত জাহান সুমনা, প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর ডাক্তার শাহিনা ও উদয়ন বাংলাদেশ জেলা সমন্বয়কারী সুশান্ত মল্লিক।
এই ক্যাম্পের রোগী দেখেন উপজেলা পরিবার পরিকল্পনা ক্লিনিক্যাল কট্রাসেপশন ডাক্তার প্রবীর মুখার্জি। প্রকল্পটি সাতক্ষীরা জেলায় এ বছরের জুলাই থেকে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হবে ।
এই প্রকল্পের মাধ্যমে কালিগঞ্জ উপজেলার ভাডাশিমলা ইউনিয়নে দুটি ও কুশলিয়া ইউনিয়নে তিনটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মোট ২৫ টি ক্যাম্পের মধ্যে ইতিমধ্যে ২১ টি ক্যাম্প সম্পন্ন হয়েছে। ২৫ টি স্বাস্থ্যসেবা প্রজনন ক্যাম্প সম্পন্ন হলে এই প্রকল্পের আওতায় প্রায় ৫ হাজার গর্ভবতী মা স্বাস্থ্য ও প্রজনন সেবা পাবে বলে আশা করা হচ্ছে।

