দেশমাতা নেগম খালেদা জিয়া স্মতি ফুটবল টুর্নামেন্ট ফাইনালে চ্যাম্পিয়ন দুর্জ্জনিমহল
নাজমুল আলম মুন্না: দেশমাতা নেগম খালেদা জিয়া স্মতি ৩২ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮ টায় অনুষ্ঠিত খুলনা জেলার রূপসা উপজেলার ২ নং শ্রীফলতলা ইউনিয়নের মুছাব্বারপুর আদিলের মাঠে অনুষ্ঠিত ফুটবলের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শামীম আহম্মেদ জমাদ্দার, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শেখ আবু জাফর ও সাবেক মেম্বার দুলাল আকন প্রমুখ। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে দুর্জনিমহল ২-০ গোলে মোছাব্বারপুর জুনিয়র(রাব্বি স্টার)কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ম্যান অফদা ম্যাচ হয়েছে দুর্জ্জনিমহল জুনিয়ার দলের ঈস্রাফিল হোসেন ও ম্যান অফদা টুর্নামেন্ট হয়েছে রাব্বি জিক্সারের নুর উদ্দীন নুরু।
খেলাটি পরিচালনা করেন বাফুফে খুলনার ডিভিশনের রেফারি মোঃ কামাল হোসেন। খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আকাশ ইসলাম হেলাল। টুর্নামেন্টে প্রথম পুরস্কার ছিল একটি বড় খাশি ও দ্বিতীয় পুরস্কার নগদ অর্থ।

