খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সাতক্ষীরা শহরের কুখারলি রিয়াজুর জান্নাত হাফিজিয়া মাদ্রাসায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোরআনের হাফেজ ও এতিম শিশুদের সঙ্গে নিয়ে কোরআন খতম এবং দরুদ পাঠ করা হয়। পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান, সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান (অর্ঘ্য), সহসভাপতি সেহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ রিপন ও শেখ ফারহান মাসুক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক বাবু ও আল আমিন হোসেন, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন অভি ও জাহিদুল বাসার। এ ছাড়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ শাহজুদ্দিন, সিটি কলেজ ছাত্রদলের সাবেক সদস্যসচিব আজমাউল হোসেন, সভাপতি এস এম হেদায়েত কবির হৃদয়, সাধারণ সম্পাদক নাইমুর রহমান, সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি জুলকার নাইন, শহীদ স্মৃতি কলেজ ছাত্রদলের সভাপতি জহরুল ইসলাম রিন্টু, আলিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হোসেন, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা সাকিব ও হৃদয়, আগরদাড়ি ইউনিয়ন ছাত্রদল নেতা সোহাগ, শিবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা আতিকুর এবং শহর ছাত্রদল নেতা ফাহাদ, নাহিদ ও তাজিভসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ।

