আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কালিগঞ্জে এনসিপির বস্ত্র বিতরণ
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) -এর উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টায় কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদাহ আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণে শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, শার্ট ও শিশুদের ফোরাক বিতরণ করা হয়।
এনসিপির জেলা মুখ্য সংগঠক জাতীয় ছাত্র শক্তির মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় ও সাতক্ষীরা জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী কামরুজ্জামান বুলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা এনসিপির অন্যতম সদস্য শেখ আব্দুল্লাহ, জাতীয় শ্রমিক শক্তির জেলা সদস্য সচিব মোঃ আব্দুস সবুর।
এছাড়াও উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় প্রধান সমন্বয়কারী কামরুজ্জামান বুলু বলেন- মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। কালিগঞ্জ থেকে শুরু হওয়া এই বস্ত্র বিতরণ কর্মসূচি পর্যায়ক্রমে সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলায় পরিচালনা করা হবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন- এনসিপি, সাতক্ষীরা জেলা শাখার সমন্বয়কারী সদস্য শেখ আব্দুল্লাহ, জাতীয় শ্রমিক শক্তি, সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মোঃ আঃ সবুর, জাতীয় ছাত্রশক্তি, সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক হাসিবুল হাসান রুমন, সদস্য সচিব বখতিয়ার হোসেন, মুখ্য সংগঠক মুজাহিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আবু সুফিয়ান, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রশক্তির আহবায়ক মোঃ তাজিম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী- সমর্থকগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের যে স্বপ্ন শুরু হয়েছে, তা বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। তারা সকলকে এনসিপির পাশে থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশের উন্নয়নে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে শতাধিক অসহায় নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।

