যশোরশার্শাসাতক্ষীরা জেলা

শার্শায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-২

মোঃ হাসানূল কবীর: যশোরের শার্শা উপজেলাধীন উলাশী গিলাপল নামক স্থানে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন আলম (৩৫) ও তোজাম্মেল হোসেন (৪২) নামে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শাহীন উলাশী খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে। তোজাম্মেল একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরাগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো- ট-২০-৭৪৪২) সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শাহীন ঘটনাস্থলেই নিহত হন এবং মোটরসাইকেলের পিছনে থাকা অপর আরোহী তোজাম্মেল মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ গোপাল বাবু জানান, ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ এবং চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে গাড়িটির চালক এবং হেলপার পলাতক আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *