ধুলিহরে মসজিদের টাইলসের কাজ সম্পন্ন, উদ্বোধন
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর পূর্ব সানাপাড়া এলাকার হযরত ওমর (রাঃ) জামে মসজিদের টাইলসের কাজ সম্পন্ন হয়েছে। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে সম্পন্ন হওয়া এ কাজের উদ্বোধন করা হয় আজ মঙ্গলবার (১৭ মার্চ) জোহরের নামাজের পর।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রফেসর আব্দুল ওদুদ, সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, অর্থ সম্পাদক আব্দুস সালাম, সহ-অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, প্রোগ্রামার শামিম সানা এবং আইসিটি সম্পাদক আতাউর রহমান রিংকুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
জানা যায়, ব্রহ্মরাজপুর-ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা জুলফিকার হায়দারের আর্থিক সহায়তায় মসজিদের টাইলসের কাজ সম্পন্ন করা হয়েছে।
এ সময় বক্তারা বলেন, মসজিদের সৌন্দর্য বৃদ্ধি ও মুসল্লিদের সুবিধার্থে এ ধরনের উন্নয়নমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এলাকাবাসী এ উদ্যোগকে সাধুবাদ জানাই।

