অনলাইনকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ত্রিমোহনায় ভয়াবহ অগ্নিকাণ্ড

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের ত্রিমোহনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের আশপাশের দোকানপাটে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় পুরো এলাকা আতঙ্কে ঢেকে যায়। খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা চরম বেগ পেতে হচ্ছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব না হলেও বেশ কয়েকটি দোকান পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজনও সহায়তা করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *