অনলাইনশিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

কাশেমপুর দাখিল মাদ্রাসায় দুদক-এর ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিত সভা

স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ছড়িয়ে দিতে সাতক্ষীরার কাশেমপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় দুর্নীতি দমন কমিশন এর ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিতি অনুষ্ঠিত।

রবিবার (১/২/২০২৬) দুপুর ১২টায় সুপার মাওলানা শেখ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে এ কমিটি পুনর্গঠন, পরিচিত ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের মেধাবী সৎ সাহসী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১০ম শ্রেণির হাফেজ মোঃ রাকিবুল হাসান’কে সভাপতি ও ৯ম শ্রেণির মোছাঃ সোনালী আক্তার’কে সাধারণ সম্পাদক করে ১১ শিক্ষার্থীর সমন্বয়ে একটি কার্যনির্বাহী কমিটি এবং এ কমিটির সদস্যদের গাইড দেওয়ার জন্য ৫ সদস্যের একটি পরামর্শক কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে।

সততা সংঘ ও পরামর্শ কাউন্সিল পুনর্গঠন পরবর্তী পরিচিতি সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সততা সংঘের উপদেষ্টা মোহাম্মদ সাকিবুর রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। আলোচনা শেষে তাদেরকে শিক্ষা সহায়ক লিফলেট ও দুজন’কে উপহার প্রদান করা হয়েছে।

এসময় সততা সংঘের পরামর্শক কাউন্সিল সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *