সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির ৪ সদস্যের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির চারজন সদস্যের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মৃত সদস্যরা হলেন- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল হাকিম (কার্ড নং-৫৯৯)। তিনি গত ১৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে অসুস্থতাজনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন।
এছাড়া আইনজীবী সহকারী মোঃ শফিকুল সরদার (কার্ড নং-৮১৭) দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ১৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। অপরদিকে আইনজীবী সহকারী আলহাজ্ব আব্দুল্লাহ কবির (কার্ড নং-৫৬) গত ২৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই চারজন গুণী সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে ১ জানুয়ারি ২০২৬ রবিবার দুপুর ২টায় সমিতির কার্যালয়ে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শোকসভায় আইনজীবী সহকারী সমিতির সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলু-র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু-র সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আব্দুর রহমান, তারক চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ-সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ এম. শফিকুল ইসলাম এবং সদস্য গোলাম রব্বানী আলম, আব্দুল হাকিম, আব্দুস সামাদ, বিধান চন্দ্র মণ্ডল, মেহেদী হাসান।
এছাড়াও শোকসভায় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সদস্য আব্দুল হান্নান, জি. এম. রুহুল আমিন, মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার, আলহাজ্ব রুহুল কুদ্দুস, আতিয়ার রহমান, শাহাদাত হোসেন, আবুজার রহমান, রহমত আলীসহ আরও অনেকে।
শোকসভায় মরহুমদের কর্মজীবন, সততা ও সংগঠনের প্রতি তাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সমিতির নেতৃবৃন্দ মরহুমদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

