লিডসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার ঝুটিতলা বাজার কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি শওকত, সম্পাদক আলী মোর্ত্তজা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার ঝুটিতলা বাজার কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন আজ ১০ এপ্রিল বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ৬০ জন ভোটারের মধ্যে সকল ৬০ জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা উপস্থিতির দিক থেকে শতভাগ অংশগ্রহণের একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

নির্বাচনের ফলাফলে সভাপতি পদে মোঃ শওকত হোসেন হরিণ প্রতিক ৩৬ ভোট পেয়ে বিজয়ী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ সিরাজুল ইসলাম মোরগ প্রতিক ২৪ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মোঃ আলী মোর্ত্তজা খোকন ফুটবল প্রতিক ৩৪ ভোট পেয়ে বিজয়ী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ আজিজুর রহমান শিমুল গোলাপ ফুল প্রতিক ২৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন নষ্ট ভোট ১টি।

কোষাধ্যক্ষ পদে মোঃ আমিরুল ইসলাম আনারস প্রতিকে ৩৫ ভোট পেয়ে বিজয়ী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হাফিজুল ইসলাম ২৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এছাড়াও কমিটির বাকি সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেন, যা নির্বাচনী প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত সম্পন্ন করতে সহায়তা করেছে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শাহীদ হাসান এবং বাজার কমিটির উপদেষ্টা মোঃ আব্দুল হাকিম সানা, মফিজুল ইসলাম খোকন, ওয়াজেদ আলী তাদের সার্বিক তত্ত্বাবধানে নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং আধুনিকায়নের লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত ব্যবসায়ী ও ভোটাররাও নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বাজারের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *