কলারোয়াসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে এক আসামিসহ প্রায় ৩৭ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

গাজী হাবিব: সাতক্ষীরা জেলার কলারোয়া ও সদর সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক জন আসামিসহ প্রায় ৩৬ লাখ ৬৮ হাজার ৫০০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ মার্চ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ সুলতানপুর, চান্দুরিয়া, কাকডাঙ্গা, মাদরা ও ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর বিওপির টহল দল কলারোয়া থানার আমবাগান এলাকা থেকে প্রায় ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে। একইভাবে চান্দুরিয়া বিওপি কাঁদপুর বাগান এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা, কাকডাঙ্গা বিওপি গেড়াখালী এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

অন্যদিকে, মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালি এলাকা থেকে ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় আগরবাতি উদ্ধার করে।

এছাড়াও, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা লক্ষিদাড়ি এলাকা থেকে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনু পোনা জব্দ করে। এ সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটককৃত আসামি ও জব্দকৃত চিংড়ির রেনু পোনা সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দকৃত এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশের স্থানীয় শিল্পের জন্য ক্ষতিকর এবং সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

এদিকে, বিজিবির এমন অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *