কালিগঞ্জলিডসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

এস,এম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

২৬ মার্চ প্রত্যুষে কালিগঞ্জ থানায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা,সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ও অনন্য প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয়েছে।

সকাল সাড়ে ৭ টায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কে নির্মিত স্বাধীনতার স্মৃতিস্তম্ভে কালিগঞ্জ উপজেলা প্রশাসন , কালিগঞ্জ থানা ,কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কালিগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ক্লাব, উপজেলা ক্রীড়া সংস্থা, শিল্পকলা একাডেমী, পল্লী বিদ্যুৎ, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস,লেডিস ক্লাব, সুশীলন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সকাল ৮ টায় মহৎপুর সরকারি কবরস্থানে শহীদ ইউনুচ আলীর কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান, সকাল সাড়ে আটটা কালিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে প্রতিষ্ঠাতা সভাপতি এসএম গোলাম রহমান ও সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মইনুল ইসলাম খান।

এ সময় থানা অফিসার ইনচার্জ জুয়েল হোসেন উপস্থিত ছিলেন। পরে কালিগঞ্জ থানা পুলিশ পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গার্লস গাইড ছাত্র-ছাত্রীদের মার্চ পাস ও কুচকাওয়াজ প্রদর্শন করেন।

সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান করা হয়, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ মইনুল ইসলাম খান এর সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাসার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাজিব,বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালিগঞ্জ উপজেলা শাখার সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু,কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু।অনুষ্ঠানের শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তারা বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পরে প্রধান অতিথি সংসদ সদস্য হাফেজ মুহা: রবিউল বাশার মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন। বিকেলে মুক্তিযোদ্ধা ও সুধী একাদশ বনাম উপজেলা প্রশাসন এর মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়, সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডল ও উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *