গণহত্যা দিবস উপলক্ষে কালিগঞ্জে আলোচনা সভা
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস-২০২৬ পালন উপলক্ষে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান-এর সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, ফায়ার সার্ভিসের ওবায়দুল, আনসার ভিডিপি’র সুশান্ত কুমার, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, নির্বাচনী কর্মকর্তা জুয়েল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা ও সুধীজন।
সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

