রাজনীতিলিডসদর

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হওয়ায় শফিকুল ইসলামকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নির্বাচিত হওয়ায় মো. শফিকুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা পৌর বিএনপি। এ উপলক্ষে শহরের মোজাহারের পেট্রোল পাম্প সংলগ্ন অফিসে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সর্বোচ্চ সততা, ন্যায়বিচার ও পেশাগত দক্ষতার পরিচয় দেওয়ার চেষ্টা করবেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু জাহিদ ডাবলু বলেন, মো. শফিকুল ইসলামের এ অর্জন সাতক্ষীরাবাসীর জন্য গর্বের। তিনি দেশের আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে শেখ মাসুম বিল্লাহ শাহিন বলেন, দলের নেতাকর্মীদের জন্য এটি আনন্দের একটি মুহূর্ত। তিনি মো. শফিকুল ইসলামের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবেদুল হক মুন্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *