সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযানে প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা/কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (১৭ মার্চ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা, কাকডাঙ্গা, তলুইগাছা ও কুশখালী বিওপির আভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, মাদরা বিওপির দুটি আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১০ ও ১৩ আরবি থেকে আনুমানিক ১০০-২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার আমবাগান ও চান্দা এলাকা থেকে ১ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও পাতার বিড়ি জব্দ করে।
এদিকে কাকডাঙ্গা বিওপির একটি দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৫ আরবি থেকে প্রায় ৩৫০ গজ ভেতরে গেরাখালী এলাকা থেকে ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
তলুইগাছা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৩ এস সংলগ্ন সাতক্ষীরা সদর উপজেলার চৌরঙ্গী পাকা রাস্তা এলাকা থেকে ৭১ হাজার টাকা মূল্যের ভারতীয় বাজি জব্দ করে।
অপরদিকে কুশখালী বিওপির দল সীমান্ত পিলার ১০/৩ এস সংলগ্ন কুলবাগান এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
অভিযানগুলোতে সর্বমোট ৪ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশের রাজস্ব আয় ব্যাহত করার পাশাপাশি দেশীয় শিল্পের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি

