আশাশুনি

আশাশুনিতে ঝড়ে লন্ড ভন্ড গোয়ালঘর

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামে ঝড়ে এক খামারির নতুন নির্মিত গোয়ালঘর ল-ভ- হয়ে গেছে। এতে ঘরটির মালিক মো. আব্দুর সবুর হোসেন আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আব্দুর সবুর হোসেন বৈকরঝুটি গ্রামের ছলেমান গাইনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের পালিত গরু রাখার জন্য সম্প্রতি একটি গোয়ালঘর নির্মাণ করেন তিনি। তবে ঘরটি নির্মাণ শেষ হলেও সেখানে এখনো গরু তোলা হয়নি। সোমবার রাতে আকস্মিক ঝড়ে গোয়ালঘরটির চালের অ্যালবেস্টার উড়ে গিয়ে দূরে পড়ে ভেঙে যায়। এতে গোয়ালঘরটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত খামারি আব্দুর সবুর হোসেন বলেন, নতুন গোয়ালঘরটিতে গরু তোলার প্রস্তুতি চলছিল। কিন্তু ব্যবহারের আগেই ঝড়ে ঘরটির চাল উড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে তাঁর প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *