আন্তর্জাতিককলারোয়াসদর

বিজিবির অভিযানে প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

রবিবার (১৫ মার্চ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কালিয়ানী, সুলতানপুর, মাদরা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৯/৪ এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার খৈতলা এলাকা থেকে ১৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

অপরদিকে সুলতানপুর বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/১ এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার বড়ইবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

এছাড়া মাদরা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ০৮ আরবি হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার রাজপুর এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

অন্যদিকে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা পাকা রাস্তা এলাকা থেকে ৫০ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছ জব্দ করে।

বিজিবি জানায়, অভিযানে সর্বমোট ২ লাখ ৭৭ হাজার ৯০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণও বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *