শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জ¦ালানী সরবরাহকারী প্রতিষ্ঠান পেট্রোল পাম্পসমুহে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার সকাল থেকে দিনব্যাপী উপজেলার মুন্সিগঞ্জ, বংশীপুরের আশা ও লস্করসহ খানপুরের শ্যামনগর ফিলিং স্টেশনসমুহে উক্ত মনিটরিং কার্যক্রম চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ রাশেদ হোসাইন সঙ্গীয় অফিসারবৃন্দ নিয়ে উক্ত মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এসময় সরকার নির্ধারিত মুল্যে জ¦ালানী বিক্রয়সহ নির্দিষ্ট পরিমাপের বাইরে কাউকে জ¦ালানী না দেয়ার জন্য মনিটরিং টিমের সদস্যরা স্পশ্ট নির্দেমনা দেন।
এমনকি রাতের বেলা কাইকে ড্রামযোগে জালানী না দেয়ার বিষয়েও কঠোর হুময়িারী উচ্চারণ করেন। এমন নিদের্শনার ব্যতয় ঘটলে জ¦ালানী তৈল গ্রহন এবং সরবরাহকারীদের বিরুদ্ধে প্রচলতি আইনে ব্যভস্থা গ্রহনের বিষয়ে তিনি সংশ্লিষ্ট পাম্প কতৃপক্ষকে হুশিয়ারী করেন।

