সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা
মোঃ ইসমাইল হোসেন: শ্যামনগর: সাতক্ষীরা শ্যামনগর সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে ১০৮ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য কাজী নজরুল ইসলামকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার (৮ই ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিলাল হোসেনের সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি সোহাগের সঞ্চালনায়, সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামের শ্যামনগর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা আমির মাওলানা আব্দুল মুজিদ। আরো উপস্থিত ছিলেন বেসরকারি প্রতিষ্ঠান লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, সমাজ সেবক মোফাজ্জেল হোসেন সহ সুন্দরবন প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
এ সময় অতিথিদেরকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সুন্দরবনকে পর্যটন এলাকা হিসাবে পরিচিত করার জন্য জাতীয় সংসদে উপস্থাপন করার আশ্বাস প্রদান করেন। এবং উপকূলের টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবেন। সুন্দরবন থেকে বনদস্যু নির্মূলে দ্রুত প্রশাসনকে অবগত করে নির্মল করবেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখ সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম মাসুম বিল্লাহ।

