লিডসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে সভা আয়োজন করা হয়।

জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় আলোচনা হয় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ, অনলাইন জুয়া বন্ধে পদক্ষেপ গ্রহণ, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করা, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা, সড়কের শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাজার মনিটরিংসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়।

সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোঃ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি.এম নজরুল ইসলাম। এছাড়া জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *