লিডসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রায়ত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় কোরআন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে সাতক্ষীরা শহর ছাত্রদলের উদ্যোগে সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য-সচিব মো. শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য ও চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষকদলের সাবেক সভাপতি আহসানুল কাদ্বির স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মশিউর রহমান ফারুক, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আহমেদ এম এ রাজ্জাক, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক বাবু এবং সদস্য আরিফুল ইসলাম ও শরিফুল ইসলাম।

পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই কোরআন প্রতিযোগিতায় সাতক্ষীরা শহরের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় বিচারকদের রায়ে প্রথম স্থান অর্জন করেন তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাতক্ষীরা শাখার রায়হান সিদ্দিকী ও দ্বিতীয় স্থান অর্জন করে আব্দুল্লাহ আন নুর। তৃতীয় স্থান করেন মাদরাসাতুত ত্বাকওয়ার মো. মুস্তাকিম বিল্লাহ্।

অনুষ্ঠান শেষে বিজয়ী হাফেজদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *