অনলাইনতালাসাতক্ষীরা জেলা

সকল এনজিওর কাজ হবে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক- তালার ইউএনও তারেক হাসান

এম এ মান্নান, তালা: ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ)-এর আয়োজনে, সংস্থার ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা বুধবার (০৪ মার্চ) সকালে তালা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর সিলভেস্টার মিশেল মধু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র তালা উপজেলা প্রজেক্ট ম্যানেজার রনজিত দাস’র পরিচালনায় প্রকল্পের মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেমস লিটন হালদার। অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ হাজিরা খাতুন,যুব উন্নয়ন অফিসার আশুতোশ কুমার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও ভূমিজ’র নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা,ভিডিএফ এর সভাপতি মোহাম্মদ আলী,এম এ মান্নান,যুধিষ্ঠি,ওয়ার্ল্ড কনসার্ন টিডি এ্যডভাইজার শম্পা বারুই, এডমিন ম্যানেজার সুজিত দেবনাথ,ফ্যাসিলেটেটর সুপারভাইজার লিনডাবারই,প্রজেক্ট ম্যানেজার প্রদুষ মানকিন,ডি মিল অফিসার পায়েল দাস,প্রজেক্ট অফিসার লরেন্স ফোলিয়া বক্তব্য রাখেন। এ সময় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, প্রকল্পভুক্ত এলাকার উপকারভোগী দলিত নেতৃবৃন্দসহ অংশীজনরা, ভিডিএফ প্রতিনিধি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায়- প্রকল্পের ব্যয় এবং লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *