কালিগঞ্জে নেতা-কর্মীদের সম্মানে ইফতার মাহফিল করলেন কাজী আলাউদ্দীন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা ও ইউনিয়নের দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ রোজাদারদের সম্মানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন সাবেক এমপি কাজী আলাউদ্দীন।
সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের সার্বিক সহযোগিতায় রবিবার (০১ মার্চ) ১১ রমজান বিকাল ৫টায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী উদ্যানে উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও জেলা সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সচিব শেখ শফিকুল ইসলাম বাবু’র সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, কাজী আলাউদ্দীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন (মুকুল), জেলা বিএনপির সদস্য, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, জেলা সদস্য শেখ নুরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, কাজী আলাউদ্দীন সাবেক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে তিনি বলেন পবিত্র রমজানের মহিমায় দীনের পথে আমাদের চলতে হবে।
তিনি বলেন মানুষের ভালোবাসায় বিপুল ভোটে বিজয়ী হয়ে জনাব তারেক রহমান সরকার গঠন করেছেন। তিনি জনগনের ভাগ্য উন্নয়নে কাজ শুরু করেছেন আপনারা তার জন্য দোয়া করবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জুলফিক্কার আলী সাঁপুই, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ লুৎফর রহমান, কালিগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুল, সিনিঃ যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, জিএম রবিউল্লাহবাহার, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠপুত্র কাজী সাজিদুর রহমান সাজু, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান, উপজেলা ওলামাদলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ, উপজেলা তাঁতিদলের সভাপতি শরীফ আব্দুর রাজ্জাক, জাসাস এর সভাপতি মুরশীদ আলী গাজী, মেম্বর ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম মিলন, কলেজ ছাত্রদলের সভাপতি তাসকিন মেহেদী তাজসহ উপজেলার ১২টি উইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ তৃর্ণমূল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেণ সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন।

