অনলাইনঅপরাধআইন আদালতআন্তর্জাতিককলারোয়াসদর

সাতক্ষীরাও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে দেড় লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিঅভিযান চালিয়ে দেড় লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধীন কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির পৃথক আভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে শাড়ি, আগরবাতি ও ওষুধ জব্দ করে। এসব পণ্য শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।

কাকডাঙ্গা বিওপির দুটি দল সীমান্ত পিলার ১৩/৩ এস–এর ৩ ও ৪ আরবি থেকে আনুমানিক ২০০ ও ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার কেড়াগাছি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ৮৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

এ ছাড়া মাদরা বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩–এর ৯ আরবি থেকে প্রায় ২০০ গজ ভেতরে তেঁতুলতলা মাঠ এলাকা থেকে ৯ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করে।

হিজলদী বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৫/৫ এস থেকে প্রায় ৩০০ গজ অভ্যন্তরে তালশারি কুলবাগান এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।

সব মিলিয়ে ১ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, উদ্ধার করা মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার হয়েছে ।সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *