অনলাইনজীবনযাপনসদরসারাবাংলা

ধুলিহরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন টিউবওয়েলের উদ্বোধন

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বড়দল পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নবনির্মিত একটি টিউবওয়েলের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজ-এর সহকারী অধ্যাপক ও পরিষদের কর্ণধর শেখ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক ও সমাজ কল্যাণ পরিষদের সদস্য আব্দুস সালাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিষদের সদস্য মোখলেসুর রহমান, শামীম সানা, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, মাওলানা মহিবুল্লাহ, আবু দাউদ এবং সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আনোয়ারুল হকসহ মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় মুসল্লিরা।
বক্তারা বলেন, মুসল্লিদের ওযু করা ও এলাকাবাসীর বিশুদ্ধ পানির চাহিদা পূরণে এই টিউবওয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সমাজের বিত্তবানদের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কয়েক মাস আগে প্রাতিষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে সংগঠনটি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে প্রশংসা অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *