প্রতারকের চক্রে সাতক্ষীরায় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফাহিমের বাইসাইকেল খোয়া
মেহেদী হাসান শিমুল: ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফাহিম হোসেন (১১) ধুলিহর সানা পাড়া তার নিজ বাড়ি থেকে ব্রহ্মরাজপুর বাজারে অক্ষর কোচিং সেন্টারে পড়তে যাওয়ার সময় এক প্রতারক আজ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৬.৩০ মিনিটের সময় ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মেন ফটকের সামনে থেকে সে ব্রহ্মরাজপুর বাজারের দোকানদার ও ধুলিহর বেড়বাড়ি বাড়ি পরিচয় দিয়ে তার সাইকেল বাজারে আসার জন্য অনুরোধ করে ।একপর্যায়ে কিছুদূরে যেয়ে বলে তুমি এখানে থাকো আমি বাড়ি থেকে দোকানের চাবিটা নিয়ে আসি। এই বলে প্রতারক আর ফিরে আসে না।
সাইকেল হারিয়ে শিশু ফাহিম দিশেহারা হয়ে পড়েছে।
ফাহিম হোসেন ধুলিহর সানা পাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে। সাইকেল চুরি হওয়ার বিষয়ে জানাজানি হলে সিসি ক্যামেরার ধারণকৃত ফুটেজে প্রতারক সাইকেল নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। গত একমাস আগে ডিবি ইউনাইটেড হাই স্কুলের সামনে থেকে মিতুল নামের এক ছাত্রের সাইকেল চুরি করে নিয়ে যায় ।
ধুলিহর ও ব্রহ্মরাজপুর এলাকায় প্রতিনিয়ত বিভিন্ন কৌশলে সাইকেল সহ বসত বাড়ির মোটর ও আসবাবপত্র চুরির ঘটনা ঘটেছে। এলাকাবাসী চুরি আতঙ্কে ভুগছে ।

