অনলাইনকলারোয়াধর্মরাজনীতিসাতক্ষীরা জেলা

কলারোয়ার চন্দনপুর যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

মেহেদী নেওয়াজ সোহাগ, কলারোয়া: কলারোয়া উপজেলার ৭ নম্বর চন্দনপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি), ৭ রমজান গয়ড়া কলেজ মোড়স্থ গার্লস স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর চন্দনপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টু।

ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন ওমর ফারুক মিঠু, হৃদয়, আবু তাহের, ডা. আমিরুল ইসলাম, শহীদ হোসেন, শফিকুল ইসলাম, আকসেদসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, সমাজে নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে রমজানের শিক্ষা অনুসরণ করা জরুরি। একই সঙ্গে জনগণের অধিকার আদায়ে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং সম্মিলিত ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *