কালিগঞ্জরাজনীতিসাতক্ষীরা জেলাসারাবাংলা

কালিগঞ্জে শহীদ শেখ মোস্তফা আরিফুজ্জামানের শাহাদাত বার্ষিকী পালন

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে শহীদ শেখ মোস্তফা আরিফুজ্জামানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মাধ্যমে শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলা জামায়াত অফিসের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা শাখা। অনুষ্ঠানে ছাত্রশিবির কালিগঞ্জ পূর্ব শাখার সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং কালিগঞ্জ পশ্চিম শাখার সেক্রেটারি হাফেজ সা’দ বিন জাফরের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী।

এছাড়া উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।আলোচনা সভায় বক্তারা শহীদ শেখ মোস্তফা আরিফুজ্জামানের আদর্শ ও ত্যাগের স্মৃতিচারণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে সিঙ্গেল ডিজিট ধারী শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরিফ বিতরণ এবং উপস্থিতদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তারা শহীদের আদর্শ অনুসরণ করে নৈতিকতা, মানবিকতা ও সমাজ কল্যাণ মূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *