কৃষিশ্যামনগর

ঘেরে পানি তুলতে গিয়ে শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু-১

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মৎস্য ঘেরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাহাঙ্গীর আলম মিন্টু (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড় কুমারপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম মিন্টু ওই গ্রামের সহিলউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজের মৎস্য ঘেরে পানি তোলার কাজ করছিলেন মিন্টু। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের জ্যান্ত তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তার ফুফাতো ভাই মোস্তাফিজুর রহমান তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *