কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা সম্পন্ন
এস,এম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার (সৈনিক গফফার ৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন।
তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মরহুম ইমান আলী গাজীর ছেলে ও কালিগঞ্জ ফুলতলাস্হ সৈনিক হোটেলের স্বত্ত্বাধিকারী। মৃত্যুকালে তিনি দুই ছেলে, সাত মেয়ে ও এক স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার বেশ কয়েকদিন ধরে বুকে ব্যাথা অনুভব করলে প্রথমে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা শেষে তিনি সুস্হ হয়ে বাড়িতে ফিরছিলেন । সর্বশেষ গতকাল দুপুরের দিকে পুনরায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
রোববার (২২ ফেব্রুয়ারি ) জোহরবাদ কালিগঞ্জ পরিষদ মাঠে সহকারি কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেনের নেতৃত্বে সাতক্ষীরা জেলা পুলিশ দল কর্তৃক রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের পক্ষ থেকে কালীগঞ্জে অবস্থিত পাউখালি সেনা ক্যাম্পের ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল কাদিরের নেতৃত্বে একটি চৌকস সেনাদল এই বীর মুক্তিযোদ্ধার প্রতি সালাম ও সম্মান প্রদর্শন করেন।
পরবর্তীতে জানাজা শেষে মহৎপুর সরকারি গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
এ সময় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আব্দুর রউফ সাবেক সহকারী কমান্ডার আলহাজ এস এম শাহাদাত হোসেন ও শেখ মনির হোসেন,বীর মুক্তিযোদ্ধা শেখ নূর মোহাম্মদ, শেখ নূর আলী, শেখ মতলুবর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লী উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারতের হিঙ্গলগঞ্জসহ টাকি,,পিপা ও বিহার ক্যাম্পে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে বসন্তপুর ও ৯ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধকালীন কমান্ডার আবাদুর রহমানের নেতৃত্বে সাতক্ষীরার
উজিরপুর,আশাশুনিসহ বিভিন্ন সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন।
তিনি ১৯৭২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা সদস্য হিসেবে চাকরিতে যোগদান করেন এবং সফলতার সাথে চাকুরী শেষ করে ১৯৯২ সালে ল্যান্স কর্পোরাল হিসেবে অবসর গ্রহণ করেন।
তাঁর মৃত্যুতে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড গভীর শোক জ্ঞাপন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

