অপরাধআইন আদালততালাদেবহাটাসাতক্ষীরা জেলা

কালিগঞ্জ থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আটক

স্টাফ রিপোর্টার: আন্তঃজেলা ডাকাত দলের সরদার সাতক্ষীরা কালীগঞ্জের রেজাউল গাজী (৪৫) কে আটক করেছে র‍্যাব-৬ এর একটি দল।

শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর এলাকা থেকে তাকে আটক করাহয়।

আটককৃত আন্তঃজেলা ডাকাত দলের সরদার রেজাউল গাজী কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের মৃত বরকত উল্লাহ গাজীর ছেলে। আটকের পর তার কাছ থেকে একটি মোটরসাইকেল, নগদ টাকা, মোবাইল ফোন সহ বিভিন্ন স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে সাতক্ষীরা র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এএসপি জয়েনউদ্দিন জিয়াদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযা চালিয়ে চিহ্নিত ডাকাত সরদার রেজাউলকে আটক করাহয়।

র‍্যাব জানিয়েছে আন্তঃজেলা ডাকাত দলের সরদার রেজাউলের বিরুদ্ধে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানাসহ খুলনা ও যশোর জেলায় চুরি, ডাকাতি, মাদক ও হত্যা চেষ্টা মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে। গ্রেফতারকালে তার কাছ থেকে একটি মোটরসাইকেল, স্বর্ণের চুড়ি, কানের দুল ও ব্রেসলেট, সিলভারের চুড়ি ও ব্রেসলেট, পাঁচটি মোবাইল ফোন, নগদ ২ লাখ ৫ হাজার টাকা, ১১০ গ্রাম মালদ্বীপের রুপি এবং ২৫০ গ্রাম ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এসব আলামত সহ গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *